আমাদের কথা

 ২০০৭ সালে স্থাপিত এই সংগঠনটি অদ্যাবধি সুনামের সাথে পরিচালিত হচ্ছে। নূরানী গাউছিয়া কমিটি একটি সমাজ সংস্কার মূলক অরাজনৈতিক সংগঠন। সমাজ সংস্কারের পূর্বশর্ত হলো ব্যক্তি সংস্কারমূলক পদক্ষেপ; অর্থাৎ যারা এই সমাজ সংস্কারে নেতৃত্ব দেবে প্রথমে তাদের আত্মশুদ্ধি নিশ্চিতকরণ। 

এজন্যে নূরানী গাউছিয়া কমিটি'র পরিকল্পনা হলো- 

১. নূরানী গাউছিয়া কমিটি’র সদস্য হওয়ার মাধ্যমে আত্মশুদ্ধির এ পাঠশালায় অন্তর্ভুক্তকরণ। 

২. নূরানী গাউছিয়া কমিটি'র সদস্য বানিয়ে তাদেরকে এমন প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা ধীরে ধীরে আমিত্ব, হিংসা বিদ্বেষ, লোভ-লালসা ও অহঙ্কারমুক্ত পরিচ্ছন্ন মানুষ হিসেবে পরিণত হয়। 

৩. সুন্নীয়তের আক্বীদা এবং ভ্রান্ত মতবাদ সম্পর্কে সচেতনতা সৃষ্টির সাথে সাথে উভয় বিষয়ে প্রয়োজনীয় মৌলিক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নেতৃত্বের উপযোগী কর্মি হিসেবে গড়ে তোলা।

৪. সর্বোপরি সম্মিলিতভাবে সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত করাই নূরানী গাউছিয়া কমিটি’র লক্ষ্য ও উদ্দেশ্য।