কর্মসূচি

সাংগঠনিক  কর্মসূচি সমূহ

০১। মেয়াদ উত্তীর্ণ কমিটি নবায়ন: কমিটি মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বেই নবায়নের ব্যবস্থা করতে হবে। কোন কারনে মেয়াদের মধ্যে সম্ভব না হলে উপযুক্ত কারণ ব্যাখ্যা করে সাধারণ সভার সিদ্ধান্তের মাধ্যমে যৌক্তিক মেয়াদ বৃদ্ধি করা যাবে।

০২। দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন : কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ হবার আগে পরে যে কোন সুবিধা জনক সময় এ দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন করা যেতে পারে।  একটি দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন আয়োজন করা বাধ্যতামূলক।

০৩। বছরে কমপক্ষে একবার সংগঠনের সর্বস্তরের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা: বিভিন্ন মাসআলা মাসায়েল, দপ্তর পরিচালনা, সাংগঠনিক পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে কর্মীদের নির্দেশিত কাজের যোগ্য হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। এটি  বছরে যে কোন সময়ে বা অন্যান্য কর্মসূচির সাথে সমন্বয় করে সময় নির্ধারণ করে এ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 

০৪। নূরানী গাউছিয়া কমিটি , মহিলা শাখা: মহিলাদের দ্বীনি কাজে সক্রিয় এবং সংগঠিত করা সময়ের দাবী। এ জন্য নারী সমাজকে শীঘ্রই সংগঠিত করাবার পরিকল্পনা আমাদের রয়েছে। মহান আল্লাহ তায়ালা আমাদের সহায় হোক, আমিন। 

০৫। সেবামূলক কাজে অংশগ্রহণ: সেবাই আমাদের মূল্য লক্ষ্য । আর সেবা ও দুই প্রকার।  হক্কুল্লাহ আর হক্কুল ইবাদ দুইটিই আদায়ের দায়িত্ব আমাদের উপর বর্তায়। আমরা মানুষের জন্য দ্বীনি খিদমত দিয়ে সুন্নিয়তের  দায়িত্ব পালন করছি। সাথে সাথে মানুষের দুনিয়াবী প্রয়োজনে, নিজেদের সামর্থ্য অনুসারে অনেক কাজ করি। 

উক্ত ঘোষিত কর্মসূচিগুলো যথাযথভাবে সংশ্লিষ্ট সকলকে নিয়মিত পালন করার জন্য আহবান করা যাচ্ছে। 

(আল্লাহ আমদের সকল প্রয়াস কবুল করুন, আমিন-বেহুরমতি সৈয়্যদিল মুনসালীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

“এসো নবীন দলে দলে, নূরানী গাউছিয়া কমিটি’র পতেকার তলে”

 বার্ষিক কর্মসূচি সমূহ

 ০১. মুহররম : শোহাদায়ে কারবালা মাহফিল।

০২. রবিউল আউয়াল: পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন।  

০৩. রবিউস সানি: পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে গেয়ারভী শরীফ মাহফিল।

০৪. রজব: পবিত্র মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও গরীবে নেওয়াজ-এর ওরস মোবারক । 

০৫. রমজান: তোহফায়ে রমজানুল মোবারক, ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল।

০৬. শাওয়াল : ঈদুল ফিতর পরবর্তী  ঈদ পুণর্মিলনীর আয়োজন।

০৭. জিলহজ্ব: ঈদুল আযহা পরবর্তী  ঈদ পুণর্মিলনীর আয়োজন।