আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্,
অতীব আনন্দের সহিত জানানো যাচ্ছে যে, আগামী ২৫/১০/২০২৪ ইংরেজী, জুমাবার, বাদে আসর, নূরানী গাউছিয়া কমিটি'র ব্যবস্থাপনায় মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, পীরানে পীর, দস্তগীর হযরত শেখ সুলতান মীর মহিউদ্দিন সৈয়্যদ আবদুল কাদের জিলানী (রাঃ)'র পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে গেয়ারভী শরীফ মাহফিল এর আয়োজন করা হয়েছে।
উক্ত গেয়ারভী শরীফ মাহফিল এ আপনি/ আপনারা শরীক হয়ে আউলিয়ায়ে কেরামের ফয়ুজাত ও দো-জাহানের কামিয়াবী হাছিল করুন ।
